৪০/৩১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১৯৮ - বায়'আত
ইমাম তথা নেতার কল্যাণকামী হওয়া
সুনানে আন-নাসায়ী : ৪১৯৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১৯৮
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ تَمِيمٍ الدَّارِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا الدِّينُ النَّصِيحَةُ» قَالُوا: لِمَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ، وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ»
তামীম আদ্ দারী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কল্যাণ কামনার নামই দীন। লোকেরা জিজ্ঞেস করল: হে আল্লাহর রাসূল (ﷺ)। কার জন্য? তিনি (ﷺ) বললেন: আল্লাহর জন্য, তাঁর কিতাবের, তাঁর রাসূলের, আর মুসলিমদের নেতাদের এবং মুসলিম জনসাধারণের জন্য।
