৪০/৩২. অধ্যায়ঃ
নেতার ঘনিষ্ঠ সহচর
সুনানে নাসাঈ : ৪২০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২০২
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَا بَعَثَ اللَّهُ مِنْ نَبِيٍّ، وَلَا اسْتَخْلَفَ مِنْ خَلِيفَةٍ، إِلَّا كَانَتْ لَهُ بِطَانَتَانِ: بِطَانَةٌ تَأْمُرُهُ بِالْخَيْرِ، وَبِطَانَةٌ تَأْمُرُهُ بِالشَّرِّ وَتَحُضُّهُ عَلَيْهِ، وَالْمَعْصُومُ مَنْ عَصَمَ اللَّهُ عَزَّ وَجَلَّ "
আবূ সাঈদ (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
আবূ সাঈদ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন, আল্লাহ তা‘আলা এমন কোন নবি বা খলিফা প্রেরণ করেননি, যার সাথে দুটি পরামর্শদাতা নেই। এক পরামর্শদাতা হলো, যে ভালো কাজের প্রতি উৎসাহিত করে। আর এক পরামর্শদাতা হলো, যা মন্দ কাজের প্রতি প্ররোচিত করে। কিন্তু আল্লাহ তা‘আলা যাকে নিরাপত্তা দান করেন তিনিই নিরাপদে থাকেন।
