৪০/৩২. অধ্যায়ঃ
নেতার ঘনিষ্ঠ সহচর
সুনানে নাসাঈ : ৪২০৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২০৩
خْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، عَنْ اللَّيْثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ صَفْوَانَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي أَيُّوبَ أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَا بُعِثَ مِنْ نَبِيٍّ، وَلَا كَانَ بَعْدَهُ مِنْ خَلِيفَةٍ إِلَّا وَلَهُ بِطَانَتَانِ: بِطَانَةٌ تَأْمُرُهُ بِالْمَعْرُوفِ وَتَنْهَاهُ عَنِ الْمُنْكَرِ، وَبِطَانَةٌ لَا تَأْلُوهُ خَبَالًا، فَمَنْ وُقِيَ بِطَانَةَ السُّوءِ فَقَدْ وُقِيَ "
আবু আইয়্যুব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কে আমি বলতে শুনেছি : দুনিয়াতে এমন কোন নবী প্রেরিত হননি আর না তাঁর কোন খলীফা রয়েছে যাকে দু'টি অদৃশ্য পরামর্শদাতা দেয়া হয়নি।(১) পরামর্শদাতা হলো, যে ভালো কাজে আদেশ করে এবং মন্দ কাজ হতে নিষেধ করে।(২) পরামর্শদাতা হলো, যে মন্দ কাজের প্ররোচনা দেয়। অতএব যে ব্যক্তি মন্দ পরামর্শদাতা হতে রক্ষা পেল, সে সকল অকল্যাণ হতে রক্ষা পেল।
