৪০/৩৩. অধ্যায়ঃ
শাসকের মন্ত্রীবর্গ
সুনানে নাসাঈ : ৪২০৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২০৪
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ ابْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ قَالَ: سَمِعْتُ عَمَّتِي تَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وَلِيَ مِنْكُمْ عَمَلًا فَأَرَادَ اللَّهُ بِهِ خَيْرًا جَعَلَ لَهُ وَزِيرًا صَالِحًا، إِنْ نَسِيَ ذَكَّرَهُ، وَإِنْ ذَكَرَ أَعَانَهُ»
কাসিম ইব্ন মুহাম্মদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার ফুফুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের মধ্যে যে ব্যক্তি শাসক নিযুক্ত হন এবং আল্লাহ তা'আলা তার দ্বারা কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ তা'আলা তার জন্য একজন সৎ মন্ত্রী নিযুক্ত করেন, যদি ভুলে যায় তবে তাঁকে স্মরণ করিয়ে দেয়। আর যদি তাঁর স্মরণ থাকে, তবে তাঁকে সহযোগিতা করেন।
