৪০/৩৪. অধ্যায়ঃ
যদি কেউ কাউকে কোন পাপের কাজ করতে বলে এবং সে তা করে, তবে তার প্রতিফল
সুনানে নাসাঈ : ৪২০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২০৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَا: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ الْإِيَامِيِّ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ جَيْشًا وَأَمَّرَ عَلَيْهِمْ رَجُلًا، فَأَوْقَدَ نَارًا فَقَالَ: ادْخُلُوهَا، فَأَرَادَ نَاسٌ أَنْ يَدْخُلُوهَا، وَقَالَ الْآخَرُونَ: إِنَّمَا فَرَرْنَا مِنْهَا، فَذَكَرُوا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِلَّذِينَ أَرَادُوا أَنْ يَدْخُلُوهَا: «لَوْ دَخَلْتُمُوهَا لَمْ تَزَالُوا فِيهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ»، وَقَالَ لِلْآخَرِينَ خَيْرًا، وَقَالَ أَبُو مُوسَى فِي حَدِيثِهِ: قَوْلًا حَسَنًا، وَقَالَ: «لَا طَاعَةَ فِي مَعْصِيَةِ اللَّهِ، إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক সেনাদল প্রেরণ করেন এবং তাদের জন্য এক ব্যক্তিকে নেতা নিযুক্ত করেন। তিনি (নেতা) আগুন প্রজ্জ্বলিত করে লোকেদেরকে বলেন, তোমরা এতে প্রবেশ কর। তাদের মাঝে কেউ কেউ প্রবেশের ইচ্ছা করে; আর অন্যরা বলে: আমরা তো আগুন থেকেই পালিয়ে এসেছি।এরপর তারা রাসূলুল্লাহ (ﷺ)-কে এ বিষয়টি জানালে, যারা আগুনে প্রবেশ করতে ইচ্ছা করেছিল তাদেরকে তিনি বলেন, যদি তোমরা তাতে প্রবেশ করতে, তবে তোমরা তাতে কেয়ামত পর্যন্ত অবস্থান করতে। আর যারা প্রবেশ করতে ইচ্ছা করেননি, তিনি (ﷺ) তাদের কাজকে উত্তম বলে আখ্যায়িত করলেন। আবু মূসা (রাঃ) তাঁর হাদীসে একটি উত্তম কথা বলেছেন। আল্লাহর অবাধ্যতায় কারো আনুগত্য করা যাবে না; আনুগত্য শুধু কল্যাণকর কাজে।
