৪০/৩৪. অধ্যায়ঃ
যদি কেউ কাউকে কোন পাপের কাজ করতে বলে এবং সে তা করে, তবে তার প্রতিফল
সুনানে নাসাঈ : ৪২০৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২০৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى الْمَرْءِ الْمُسْلِمِ السَّمْعُ وَالطَّاعَةُ فِيمَا أَحَبَّ وَكَرِهَ إِلَّا أَنْ يُؤْمَرَ بِمَعْصِيَةٍ، فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ، فَلَا سَمْعَ وَلَا طَاعَةَ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক মুসলিমেরই শাসকের কথা শোনা ও মান্য করা কর্তব্য; সে পছন্দ করুক আর নাই করুক। কিন্তু যদি পাপের কাজের আদেশ করা হয়, তবে তা শোনা এবং মানা যাবে না।
