৪০/৩৬. অধ্যায়ঃ
যে শাসকের অত্যাচারে সাহায্য-সহযোগিতা করবে না
সুনানে নাসাঈ : ৪২০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২০৮
خْبَرَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ عَبْدِ الْوَهَّابِ قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَاصِمٍ الْعَدَوِيِّ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ: خَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ تِسْعَةٌ خَمْسَةٌ وَأَرْبَعَةٌ، أَحَدُ الْعَدَدَيْنِ مِنَ الْعَرَبِ، وَالْآخَرُ مِنَ الْعَجَمِ، فَقَالَ: «اسْمَعُوا، هَلْ سَمِعْتُمْ أَنَّهُ سَتَكُونُ بَعْدِي أُمَرَاءُ، مَنْ دَخَلَ عَلَيْهِمْ فَصَدَّقَهُمْ بِكَذِبِهِمْ، وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَلَيْسَ مِنِّي وَلَسْتُ مِنْهُ، وَلَيْسَ يَرِدُ عَلَيَّ الْحَوْضَ، وَمَنْ لَمْ يَدْخُلْ عَلَيْهِمْ، وَلَمْ يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ، وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَهُوَ مِنِّي وَأَنَا مِنْهُ، وَسَيَرِدُ عَلَيَّ الْحَوْضَ»
কা‘ব ইব্ন উজরা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আসলেন। তখন আমরা ছিলাম নয়জন। চারজন ও পাঁচজন। এর একটি সংখ্যা আরব এবং অপর সংখ্যায় ছিল অনারব। তিনি (ﷺ) বললেন: শোন, তোমরা কি শুনেছ যে, আমার পরে এমন শাসক হবে, যারা তাদের নিকট গিয়ে তাদের মিথ্যাকে সত্য বলে স্বীকার করবে, আর অত্যাচারে তাদের সাহায্য-সহযোগিতা করবে, আমি তার নই, আর সেও আমার অন্তর্ভুক্ত নয়। সে আমার কাছে হাওযে আসতে পারবে না। আর যারা তাদের নিকট যাবে না, তাদের মিথ্যাকে সত্য বলে স্বীকার করবে না এবং তাদের অত্যাচারে সাহায্য-সহযোগিতা করবে না, সে আমার এবং আমিও তার, আর সে আমার কাছে হাওযে আসতে সক্ষম হবে।
