৪০/৩৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২০৯ - বায়'আত
অত্যাচারী শাসকের সামনে যে সত্য কথা বলে তার মর্যাদা
সুনানে আন-নাসায়ী : ৪২০৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২০৯
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»
তারিক ইবনু শিহাব (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ) কে জিজ্ঞেস করল, আর তখন তিনি তাঁর পা ঘোড়ার পাদানীতে রেখেছিলেন, কোন্ জিহাদ সর্বোত্তম? তিনি (ﷺ) বললেন: জুলুমবাজ শাসকের সামনে সত্য কথা বলা।
