৪০/৩৮. অধ্যায়ঃ

যে ব্যক্তি অঙ্গীকার পূর্ণ করল তার সাওয়াব

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২১০

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَجْلِسٍ فَقَالَ: «بَايِعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلَا تَسْرِقُوا، وَلَا تَزْنُوا، وَقَرَأَ عَلَيْهِمُ الْآيَةَ، فَمَنْ وَفَّى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَسَتَرَ اللَّهُ عَلَيْهِ، فَهُوَ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، إِنْ شَاءَ عَذَّبَهُ، وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ»

উবাদা ইবনে সামিত (রাঃ) হতে বর্ণিতঃ

এক মজলিসে আমরা নবী (ﷺ) এর নিকট বসা ছিলাম। তখন তিনি (ﷺ) বলেন: তোমরা আমার সাথে অঙ্গীকার কর যে, তোমরা আল্লাহ তাআলার সাথে কোন কিছুকে শরীক করবে না, চুরি করবে না, যিনা করবে না, এরপর তিনি একটি আয়াত পড়ে শোনান। পরে তোমাদের মাঝে যে ব্যক্তি তার অঙ্গীকার পূর্ণ করবে, তার বিনিময় আল্লাহ তাআলার নিকট রয়েছে, আর যে ব্যক্তি ঐ সকলের মধ্যে হতে কোনটির সাথে সম্পৃক্ত হবে, তারপর যদি আল্লাহ তার এ বিষয়টি গোপন রাখেন, তবে তা আল্লাহর ওপর নির্ভর করে, তিনি ইচ্ছা করলে শাস্তি দেবেন, আর ইচ্ছা করলে ক্ষমা করবেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন