৪০/৩৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২১১ - বায়'আত
শাসনকাজের লোভ করা অপছন্দনীয়
সুনানে আন-নাসায়ী : ৪২১১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২১১
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ آدَمَ بْنِ سُلَيْمَانَ، عَنْ ابْنِ الْمُبَارَكِ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الْإِمَارَةِ، وَإِنَّهَا سَتَكُونُ نَدَامَةً وَحَسْرَةً فَنِعْمَتِ الْمُرْضِعَةُ، وَبِئْسَتِ الْفَاطِمَةُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, তোমরা অচিরেই শাসক হওয়ার লোভ করবে। অথচ তার শেষ ফল লজ্জাকর ও অনুতাপের হয়। কেননা তা অতি উত্তম দুগ্ধদায়িনী আর অতি নিকৃষ্ট ছাড়ানোদাত্রী [অর্থাৎ যখন তা লাভ হয়, তখন তো খুবই ভালো মনে হয় কিন্তু যখন চলে যায় তখন খুবই বেদনাদায়ক হয়]।
