৪/১৮. অধ্যায়ঃ
অপবিত্রতার উযূতে মাথা মাসাহ পরিত্যাগ করা
সুনানে নাসাঈ : ৪২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২২
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ بْنِ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ ابْنُ سَمَاعَةَ قَالَ: أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، وَعَنْ عَمْرِو بْنِ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ - وَاتَّسَقَتِ الْأَحَادِيثُ عَلَى هَذَا - «يَبْدَأُ فَيُفْرِغُ عَلَى يَدِهِ الْيُمْنَى مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ فَيَصُبُّ بِهَا عَلَى فَرْجِهِ وَيَدُهُ الْيُسْرَى عَلَى فَرْجِهِ فَيَغْسِلُ مَا هُنَالِكَ حَتَّى يُنْقِيَهُ، ثُمَّ يَضَعُ يَدَهُ الْيُسْرَى عَلَى التُّرَابِ إِنْ شَاءَ، ثُمَّ يَصُبُّ عَلَى يَدِهِ الْيُسْرَى حَتَّى يُنْقِيَهَا، ثُمَّ يَغْسِلُ يَدَيْهِ ثَلَاثًا وَيَسْتَنْشِقُ وَيُمَضْمِضُ وَيَغْسِلُ وَجْهَهُ وَذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا حَتَّى إِذَا بَلَغَ رَأْسَهُ لَمْ يَمْسَحْ وَأَفْرَغَ عَلَيْهِ الْمَاءَ» فَهَكَذَا كَانَ غُسْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا ذُكِرَ
ইব্ন উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে অপবিত্রতার গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন, আয়িশা (রাঃ) ও ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত, বিভিন্ন হাদীসে একই রূপ বর্ণনা রয়েছে যে, তিনি (ﷺ) গোসল আরম্ভ করতে গিয়ে দুবার অথবা তিনবার তাঁর ডান হাতে পানি ঢালতেন। তারপর ডান হাত পাত্রে ঢুকাতেন এবং তাঁর লজ্জাস্থানের উপর ডান হাতে পানি ঢালতেন এ অবস্থায় তাঁর বাম হাত থাকত তাঁর লজ্জাস্থানের উপর, তিনি সেখানে কোন ময়লা থাকলে তা ধুয়ে পরিষ্কার করতেন এবং যখন ইচ্ছা করতেন তাঁর বাম হাত মাটিতে স্থাপন করতেন। তারপর বাম হাতের উপর পানি ঢেলে তা পরিষ্কার করতেন। পরে উভয় হাত তিনবার করে ধুয়ে নিতেন, নাক পরিষ্কার করতেন আর কুলি করতেন এবং তাঁর চেহারা ও উভয় হাত কনুই পর্যন্ত তিনবার করে ধুতেন, যখন মাথা মাসেহ করার সময় আসত তখন তিনি মাথা মাসেহ করতেন না। বরং তাতে পানি ঢালতেন। উপরে যেরূপ বর্ণিত হয়েছে তদ্রূপই ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর গোসল।
