৪/২২. অধ্যায়ঃ
মাত্র একবার পানি ঢেলে দিয়ে গোসল করা
সুনানে নাসাঈ : ৪২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৮
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «اغْتَسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْجَنَابَةِ، فَغَسَلَ فَرْجَهُ وَدَلَكَ يَدَهُ بِالْأَرْضِ أَوِ الْحَائِطِ، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ أَفَاضَ عَلَى رَأْسِهِ وَسَائِرِ جَسَدِهِ»
মায়মুনা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) অপবিত্রতার গোসলে তাঁর যৌনাঙ্গ ধুলেন এবং হাত মাটিতে ঘষলেন অথবা বলেছেন, দেয়ালে ঘষলেন। তারপর তিনি সালাতের ওজুর ন্যায় ওজু করলেন। পরে তাঁর মাথায় এবং সমস্ত শরীরে পানি ঢাললেন।
