৪/২১. অধ্যায়ঃ
হায়যের গোসলে করণীয়
সুনানে নাসাঈ : ৪২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৭
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَغْتَسِلُ عِنْدَ الطُّهُورِ؟ قَالَ: «خُذِي فِرْصَةً مُمَسَّكَةً فَتَوَضَّئِي بِهَا». قَالَتْ: كَيْفَ أَتَوَضَّأُ بِهَا؟ قَالَ: «تَوَضَّئِي بِهَا». قَالَتْ: كَيْفَ أَتَوَضَّأُ بِهَا؟ قَالَتْ: ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّحَ وَأَعْرَضَ عَنْهَا، فَفَطِنَتْ عَائِشَةُ لِمَا يُرِيدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: فَأَخَذْتُهَا وَجَبَذْتُهَا إِلَيَّ فَأَخْبَرْتُهَا بِمَا يُرِيدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈকা মহিলা নবী (ﷺ)-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল! আমি পবিত্রতা অর্জনের জন্য কিভাবে গোসল করব? তিনি (ﷺ) বললেন, একখানা মিশক মিশ্রিত কাপড় ব্যবহার করবে, তারপর তা দ্বারা পবিত্রতা অর্জন করবে। ঐ মহিলা বলল, তা দ্বারা কিভাবে পবিত্রতা অর্জন করব? তিনি বললেন, তা দ্বারা পবিত্রতা অর্জন করবে। ঐ মহিলা আবার বলল, তা দ্বারা কিভাবে পবিত্রতা অর্জন করব?আয়িশা (রাঃ) বলেন, এতে রাসূলুল্লাহ (ﷺ) ‘সুবহানাল্লাহ’ বললেন, এবং উক্ত মহিলার দিক হতে মুখ ফিরিয়ে নিলেন। তখন আয়িশা (রাঃ) বুঝতে পারলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর উদ্দেশ্য কী ছিল। পরে আমি তাকে আমার দিকে টেনে এনে রাসূলুল্লাহ (ﷺ)-এর উদ্দেশ্য তাকে বুঝিয়ে বললাম।
[১] কাপড়ের দ্বারা পবিত্রতা অর্জনের উদ্দেশ্য হচ্ছে হায়েয থেকে পবিত্র হল কিনা যা জ্ঞাত হওয়া।
