৪২/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২২৪ - ফারা এবং ‘আতীরা
সুনানে আন-নাসায়ী : ৪২২৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২২৪
أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ قَالَ: حَدَّثَنَا مُعَاذٌ وَهُوَ ابْنُ مُعَاذٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ قَالَ: حَدَّثَنَا أَبُو رَمْلَةَ قَالَ: أَنْبَأَنَا مِخْنَفُ بْنُ سُلَيْمٍ قَالَ: بَيْنَا نَحْنُ وُقُوفٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ عَلَى أَهْلِ بَيْتٍ فِي كُلِّ عَامٍ أَضْحَاةً، وَعَتِيرَةً» قَالَ مُعَاذٌ: «كَانَ ابْنُ عَوْنٍ يَعْتِرُ أَبْصَرَتْهُ عَيْنِي فِي رَجَبٍ»
মিখনাফ ইবনু সুলায়ম (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নাবী (ﷺ) এর সাথে 'আরাফায় অবস্থানরত ছিলাম। তখন তিনি (ﷺ) বললেন: হে লোক সকল! প্রত্যেক বছর প্রতিটি পরিবারে একটি কুরবানী করা ওয়াজিব এবং একটি 'আতীরাহ্। মু'আয (রাঃ) বলেন: ইবনু 'আওন রজব মাসে 'আতীরাহ্ করতেন, আমি আমার নিজ চোখে তা দেখেছি।
প্রথমদিকে ‘আতীরা ওয়াজিব ছিল। পরে তা রহিত হয়ে গেছে। এখন চাইলে কেউ আল্লাহ্র উদ্দেশ্যে এরূপ যবেহ করতে পারে কিন্তু করা অপরিহার্য নয়।
