৪২/৭. অধ্যায়ঃ
হিংস্র পশুর চামড়া ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৪২৫৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৫৫
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرٍ، عَنْ خَالِدٍ قَالَ: وَفَدَ الْمِقْدَامُ بْنُ مَعْدِيكَرِبَ عَلَى مُعَاوِيَةَ فَقَالَ لَهُ: أَنْشُدُكَ بِاللَّهِ، هَلْ تَعْلَمُ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبُوسِ جُلُودِ السِّبَاعِ، وَالرُّكُوبِ عَلَيْهَا» قَالَ: نَعَمْ
খালিদ (রাঃ) হতে বর্ণিতঃ
মিকদাম ইবনু মা‘দীকারিব (রাঃ) মু‘আবিয়াহ (রাঃ)-এর কাছে এসে বললেন: আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে প্রশ্ন করছি, আপনি কি জানেন, রাসূলুল্লাহ (ﷺ) হিংস্র পশুর চামড়া পরিধান করতে এবং তার উপর বসতে নিষেধ করেছেন? তিনি বললেন: হ্যাঁ।
