৪২/৮. অধ্যায়ঃ
মৃত পশুর চর্বি ব্যবহারে নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৪২৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৫৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ وَهُوَ بِمَكَّةَ يَقُولُ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ، وَالْمَيْتَةِ، وَالْخِنْزِيرِ، وَالْأَصْنَامِ» فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ، فَإِنَّهُ يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدَّهَنُ بِهَا الْجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ. فَقَالَ: «لَا، هُوَ حَرَامٌ». فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمَّا حَرَّمَ عَلَيْهِمُ الشُّحُومَ جَمَّلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ»
জাবির ইব্ন আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে মক্কা বিজয়ের বছর মক্কায় অবস্থানকালে বলতে শুনেছেন: মহান ও মহীয়ান আল্লাহ এবং তাঁর রসূল (ﷺ) মদ, মৃত জন্তু, শূকর এবং মূর্তি কেনাবেচা করতে নিষেধ করেছেন।তখন প্রশ্ন করা হলো: হে আল্লাহর রাসূল (ﷺ) আপনি মৃত পশুর চর্বি সম্পর্কে কি বলেন? যা নৌকায় ও চামড়ায় লাগানো হয় এবং লোকেরা তা দিয়ে আলো জ্বালায়। তিনি (ﷺ) বললেন: না, তা হারাম।এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন : আল্লাহ ইয়াহুদীদেরকে ধ্বংস করুন। আল্লাহ তা'আলা যখন তাদের জন্য চর্বি হারাম করেন, তখন তারা তা গলিয়ে বিক্রি করে এবং এর মূল্য ভক্ষণ করে।
