৪২/৯. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহ যা হারাম করেছেন তা দ্বারা উপকৃত হওয়ার উপর নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৪২৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৫৭
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: أُبْلِغَ عُمَرُ أَنَّ سَمُرَةَ بَاعَ خَمْرًا، قَالَ: قَاتَلَ اللَّهُ سَمُرَةَ، أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَاتَلَ اللَّهُ الْيَهُودَ حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ فَجَمَّلُوهَا» قَالَ سُفْيَانُ: «يَعْنِي أَذَابُوهَا»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ)-এর নিকট সংবাদ পৌঁছল যে, সামুরা (রাঃ) মদ বিক্রি করেন। তিনি বললেন: আল্লাহ সামুরা-কে ধ্বংস করুন! সে কি জানে না যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ (ﷺ) ইয়াহুদীদেরকে ধ্বংস করুন; তাদের জন্য চর্বি হারাম করা হলে তারা তা গলিয়ে নিল। সুফিয়ান (রহঃ) বলেন: অর্থাৎ তারা তা গলালো।
