৪৩/১৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২৯৯ - শিকার ও যবেহকৃত জন্তু
তীর নিক্ষিপ্ত শিকার পানিতে পড়লে
সুনানে আন-নাসায়ী : ৪২৯৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২৯৯
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّيْدِ، فَقَالَ: «إِذَا أَرْسَلْتَ سَهْمَكَ وَكَلْبَكَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَقَتَلَ سَهْمُكَ فَكُلْ» قَالَ: فَإِنْ بَاتَ عَنِّي لَيْلَةً يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنْ وَجَدْتَ سَهْمَكَ، وَلَمْ تَجِدْ فِيهِ أَثَرَ شَيْءٍ غَيْرَهُ فَكُلْ، وَإِنْ وَقَعَ فِي الْمَاءِ فَلَا تَأْكُلْ»
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে শিকারের ব্যাপারে প্রশ্ন করলে, তিনি বললেন: যখন তুমি বিসমিল্লা-হ বলে তীর ছুঁড়বে অথবা কুকুর ছাড়বে। তারপর তোমার তীর কোন শিকার বৈধ করবে, তুমি তা খাবে। 'আদী (রাঃ) বললেন : হে আল্লাহর রাসূল (ﷺ) যদি ঐ শিকারি জন্তুর এক রাতের পর আমার হাতে আসে, তবে? তিনি (ﷺ) বললেন: যদি তুমি তোমার তীর পাও, আর ঐ শিকার মধ্যে ঐ তীর ছাড়া অন্য কোন কিছুর চিহ্ন না পাও; তবে তা খাবে। আর যদি শিকার পানিতে পড়ে যায়, তবে তা খাবে না।
