৪৩/১৯. অধ্যায়ঃ
তীরের আঘাতপ্রাপ্ত হওয়ার পর শিকার উধাও হলে
সুনানে নাসাঈ : ৪৩০০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩০০
َخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَنْبَأَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا أَهْلُ الصَّيْدِ وَإِنَّ أَحَدَنَا يَرْمِي الصَّيْدَ فَيَغِيبُ عَنْهُ اللَّيْلَةَ وَاللَّيْلَتَيْنِ فَيَبْتَغِي الْأَثَرَ فَيَجِدُهُ مَيِّتًا وَسَهْمُهُ فِيهِ، قَالَ: «إِذَا وَجَدْتَ السَّهْمَ فِيهِ، وَلَمْ تَجِدْ فِيهِ أَثَرَ سَبُعٍ، وَعَلِمْتَ أَنَّ سَهْمَكَ قَتَلَهُ فَكُلْ»
আদী ইব্ন হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম : হে আল্লাহর রসূল (ﷺ), আমরা হলাম শিকারী লোক। আর আমাদের মধ্যে কেউ শিকারের দিকে তীর নিক্ষেপ করলে কখনও তা এক অথবা দুই রাত্রি পর্যন্ত উধাও হয়ে যায়, আর শিকারী ব্যক্তি শিকারের পদচিহ্ন অনুসরণ করে, তাকে মৃত পায় এবং তার শরীরে তীর বিদ্ধ অবস্থায় দেখতে পায়। তিনি (ﷺ) বললেন: যখন তুমি তার মধ্যে তোমার তীর চিহ্ন পাও এবং অন্য কোন হিংস্র পশুর চিহ্ন তাতে না পাও এবং তোমার দৃঢ় বিশ্বাস হয় যে, তোমার তীরই তাকে মেরেছে, তবে তুমি তা খাও।
