৪৩/১৯. অধ্যায়ঃ
তীরের আঘাতপ্রাপ্ত হওয়ার পর শিকার উধাও হলে
সুনানে নাসাঈ : ৪৩০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩০১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وإِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَا: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتَ سَهْمَكَ فِيهِ، وَلَمْ تَرَ فِيهِ أَثَرًا غَيْرَهُ، وَعَلِمْتَ أَنَّهُ قَتَلَهُ فَكُلْ»
আদী ইব্ন হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তুমি শিকারের মধ্যে তোমার তীর দেখবে, এবং তোমার তীর ছাড়া অন্য কিছুর চিহ্ন তাতে না পাও, আর তোমার দৃঢ় বিশ্বাস হয় যে, ঐ তীরই তাকে মেরেছে, তবে তা খাও।
