৪৩/১৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩০২ - শিকার ও যবেহকৃত জন্তু
তীরের আঘাতপ্রাপ্ত হওয়ার পর শিকার উধাও হলে
সুনানে আন-নাসায়ী : ৪৩০২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩০২
َخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَرْمِي الصَّيْدَ، فَأَطْلُبُ أَثَرَهُ بَعْدَ لَيْلَةٍ، قَالَ: «إِذَا وَجَدْتَ فِيهِ سَهْمَكَ، وَلَمْ يَأْكُلْ مِنْهُ سَبُعٌ فَكُلْ»
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ) আমি শিকারের প্রতি তীর নিক্ষেপ করি, আর এক রাত্রি পর তা পাই। তিনি (ﷺ) বললেন: যখন তুমি তীর তার মধ্যে পাবে, আর তা থেকে কোন হিংস্র পশু কিছু না খাবে, তবে তুমি তা খাও।
