৪/২৫. অধ্যায়ঃ
এক গোসলে সকল স্ত্রীর নিকট গমন করা
সুনানে নাসাঈ : ৪৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩১
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، عَنْ بِشْرٍ وَهُوَ ابْنُ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَتْ عَائِشَةُ: «كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَطُوفُ عَلَى نِسَائِهِ، ثُمَّ يُصْبِحُ مُحْرِمًا يَنْضَخُ طِيبًا»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর দেহে সুগন্ধি লাগাতাম তারপর তিনি তাঁর সকল বিবির নিকট যেতেন এবং মুহরিম অবস্থায় ভোরে উপনীত হতেন। তখনও সুগন্ধির চিহ্ন বিদ্যমান থাকত।
