৪৩/২৬. অধ্যায়ঃ
গুঁইসাপ
সুনানে নাসাঈ : ৪৩২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩২০
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ مَنْصُورٍ الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ سَلَّامُ بْنُ سُلَيْمٍ عَنْ حُصَيْنٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ ثَابِتِ بْنِ يَزِيدَ الْأَنْصَارِيِّ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَنَزَلْنَا مَنْزِلًا، فَأَصَابَ النَّاسُ ضِبَابًا، فَأَخَذْتُ ضَبًّا فَشَوَيْتُهُ، ثُمَّ أَتَيْتُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ عُودًا يَعُدُّ بِهِ أَصَابِعَهُ، ثُمَّ قَالَ: «إِنَّ أُمَّةً مِنْ بَنِي إِسْرَائِيلَ مُسِخَتْ دَوَابَّ فِي الْأَرْضِ، وَإِنِّي لَا أَدْرِي أَيُّ الدَّوَابِّ هِيَ». قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ النَّاسَ قَدْ أَكَلُوا مِنْهَا، قَالَ: «فَمَا أَمَرَ بِأَكْلِهَا وَلَا نَهَى»...[حكم الألباني] صحيح الإسناد
সাবিত ইব্ন ইয়াযীদ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এক সফরে ছিলাম। আমরা এক জায়গায় থেমে অবস্থানকালে লোকেরা গুঁইসাপ দেখতে পেল। আমি একটি গুঁইসাপ ধরলাম। তারপর সেটি ভুনা করে নবী (ﷺ)-এর নিকট পরিবেশন করলাম। তিনি (ﷺ) একখণ্ড কাঠ নিয়ে তার (গুঁইসাপের) আঙ্গুল গুনতে লাগলেন। পরে তিনি (ﷺ) বললেন: বনি ইসরাঈলের একদল লোককে মাটির জন্তুতে রূপান্তরিত করা হয়েছিল। কিন্তু আমার জানা নেই তারা কোন জন্তু।আমি বললাম: হে আল্লাহর রসূল! লোকেরা তো তা খাচ্ছে। সাবিত (রাঃ) বলেন: তিনি তা খেতে আদেশও করেননি এবং নিষেধও করেননি।
