৪৩/২৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩২১ - শিকার ও যবেহকৃত জন্তু
গুঁইসাপ
সুনানে আন-নাসায়ী : ৪৩২১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩২১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ قَالَ: سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ يُحَدِّثُ، عَنْ ثَابِتِ بْنِ وَدِيعَةَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِضَبٍّ، فَجَعَلَ يَنْظُرُ إِلَيْهِ وَيُقَلِّبُهُ، وَقَالَ: «إِنَّ أُمَّةً مُسِخَتْ لَا يُدْرَى مَا فَعَلَتْ، وَإِنِّي لَا أَدْرِي لَعَلَّ هَذَا مِنْهَا»
সাবিত ইবনু ওয়াদী'আহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ(ﷺ)-এর কাছে গুঁইসাপ নিয়ে উপস্থিত হল। তিনি (ﷺ) তাকে উলটে-পালটে দেখতে লাগলেন এবং বললেন : একটি সম্প্রদায়ের রূপ বিকৃত করা হয়েছিল। জানি না, তাদের সাথে কী করা হয়েছিল, আর আমি এটাও জানি না যে, এরা কি তাদের অন্তর্ভুক্ত কিনা।
