৪৩/২৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩২২ - শিকার ও যবেহকৃত জন্তু
গুঁইসাপ
সুনানে আন-নাসায়ী : ৪৩২২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩২২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الْحَكَمِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنْ ثَابِتِ ابْنِ وَدِيعَةَ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِضَبٍّ فَقَالَ: «إِنَّ أُمَّةً مُسِخَتْ وَاللَّهُ أَعْلَمُ»
সাবিত ইবনু ওয়াদী'আহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নাবী(ﷺ)-এর কাছে একটি গুঁইসাপ আনলে তিনি (ﷺ) বললেন : একটি সম্প্রদায়ের রূপ বিকৃত করে দেয়া হয়েছিল। সে সম্পর্কে আল্লাহই ভালো জানেন।
