৪৩/৩২. অধ্যায়ঃ
বন্য গাধার গোশত খাওয়া হালাল হওয়া প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪৩৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৪৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحِيمِ قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ ابْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ أَبِي قَتَادَةَ قَالَ: أَصَابَ حِمَارًا وَحْشِيًّا، فَأَتَى بِهِ أَصْحَابَهُ وَهُمْ مُحْرِمُونَ، وَهُوَ حَلَالٌ، فَأَكَلْنَا مِنْهُ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: لَوْ سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ، فَسَأَلْنَاهُ، فَقَالَ: «قَدْ أَحْسَنْتُمْ»، فَقَالَ لَنَا: «هَلْ مَعَكُمْ مِنْهُ شَيْءٌ؟»، قُلْنَا: نَعَمْ. قَالَ: «فَاهْدُوا لَنَا» فَأَتَيْنَاهُ مِنْهُ فَأَكَلَ مِنْهُ وَهُوَ مُحْرِمٌ
আবু কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একটি বন্য গাধা শিকার করে তাঁর সাথীদের কাছে নিয়ে আসেন তখন তিনি ছাড়া তারা সকলে ইহরাম অবস্থায় ছিল। আমরা তা আহারের পর একে অপরকে বলতে লাগল: এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা দরকার ছিল। পরে আমরা তাঁর নিকট জিজ্ঞেস করলে তিনি (ﷺ) বললেন: তোমরা ভালোই করেছ।তিনি (ﷺ) আমাদেরকে আরো বললেন: তোমাদের নিকট কি এর কিছু বাকী আছে? আমরা বললাম: জি, হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: তা আমাদেরকে হাদিয়া দাও। আমরা তা তাঁর নিকট নিয়ে আসলে তিনি তা থেকে খেলেন, আর তখন তিনি ইহরাম অবস্থায় ছিলেন।
