৪৩/৩৩. অধ্যায়ঃ
মোরগের গোশত খাওয়ার বৈধতা
সুনানে নাসাঈ : ৪৩৪৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৪৬
َخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ زَهْدَمٍ، أَنَّ أَبَا مُوسَى أُتِيَ بِدَجَاجَةٍ فَتَنَحَّى رَجُلٌ مِنَ الْقَوْمِ، فَقَالَ: «مَا شَأْنُكَ؟»، قَالَ: إِنِّي رَأَيْتُهَا تَأْكُلُ شَيْئًا قَذِرْتُهُ فَحَلَفْتُ أَنْ لَا آكُلَهُ، فَقَالَ أَبُو مُوسَى: «ادْنُ فَكُلْ، فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُهُ»، وَأَمَرَهُ أَنْ يُكَفِّرَ عَنْ يَمِينِهِ
যাহ্দাম (রহঃ) হতে বর্ণিতঃ
আবু মুসা (রাঃ)-এর সামনে একটি রান্না করা মুরগি আনা হলে উপস্থিত লোকেদের একজন সরে গেল। আবু মুসা (রাঃ) বললেন: তোমার কি হয়েছে? সে বলল: আমি একে একটা বস্তু খেতে দেখেছি। তাই আমার অরুচি হচ্ছে এবং আমি শপথ করেছি যে, আমি তা আর কখনো খাব না। আবু মুসা (রাঃ) বললেন: তুমি কাছে এসো এবং খাও। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তা খেতে দেখেছি। আর তিনি ঐ ব্যক্তিকে তার শপথ ভঙ্গের কাফ্ফারা দিতে নির্দেশ দিলেন।
