৪৩/৩৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩৪৭ - শিকার ও যবেহকৃত জন্তু
মোরগের গোশত খাওয়ার বৈধতা
সুনানে আন-নাসায়ী : ৪৩৪৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩৪৭
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ الْقَاسِمِ التَّمِيمِيِّ، عَنْ زَهْدَمٍ الْجَرْمِيِّ قَالَ: كُنَّا عِنْدَ أَبِي مُوسَى، فَقُدِّمَ طَعَامُهُ وَقُدِّمَ فِي طَعَامِهِ لَحْمُ دَجَاجٍ، وَفِي الْقَوْمِ رَجُلٌ مِنْ بَنِي تَيْمِ اللَّهِ أَحْمَرُ، كَأَنَّهُ مَوْلًى، فَلَمْ يَدْنُ، فَقَالَ لَهُ أَبُو مُوسَى: «ادْنُ، فَإِنِّي قَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ مِنْهُ»
যাহদাম জারমী (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা আবূ মূসা (রাঃ)-এর কাছে ছিলাম, তখন তাঁর খাবার হাজির করা হলো আর তাতে ছিল মুরগির গোশত। উপস্থিত লোকেদের মাঝে তায়মুল্লাহ গোত্রের রক্তিম বর্ণের এক ব্যক্তি মনে হয় সে মুক্ত গোলাম ছিল, সে খাবারের কাছে আসলো না। তখন আবূ মূসা (রাঃ) তাকে বললেন: কাছে এসো, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এটা খেতে দেখেছি।
