৪/২৮. অধ্যায়ঃ
মাযী বের হলে উযূ করা
সুনানে নাসাঈ : ৪৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৫
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: تَذَاكَرَ عَلِيٌّ وَالْمِقْدَادُ وَعَمَّارٌ فَقَالَ: عَلِيٌّ: إِنِّي امْرُؤٌ مَذَّاءٌ وَإِنِّي أَسْتَحِي أَنْ أَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَانِ ابْنَتِهِ مِنِّي , فَيَسْأَلُهُ أَحَدُكُمَا - فَذَكَرَ لِي أَنَّ أَحَدَهُمَا , وَنَسِيتُهُ , سَأَلَهُ - فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَاكَ الْمَذْيُ إِذَا وَجَدَهُ أَحَدُكُمْ فَلْيَغْسِلْ ذَلِكَ مِنْهُ , وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلَاةِ» أَوْ «كَوُضُوءِ الصَّلَاةِ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আলী, মিকদাদ ও আম্মার (রাঃ) আলাপ করছিলেন। আলী (রাঃ) বললেন, আমি এমন একজন ব্যক্তি যার মযী নির্গত হয়, কিন্তু এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করতে আমি লজ্জাবোধ করি। যেহেতু তাঁর কন্যা আমার সহধর্মিণী। অতএব তোমাদের একজন তাঁকে জিজ্ঞেস কর। অতঃপর তাঁদের একজন জিজ্ঞেস করলেন। কে জিজ্ঞেস করেছিলেন তা ভুলে গেছি। নবী (ﷺ) বললেন, তা মযী। যখন কারো তা নির্গত হয় তখন সে তার ঐ স্থান ধুয়ে ফেলবে এবং সালাতের ওযূর ন্যায় ওযূ করবে অথবা তিনি বলেছেন, সালাতের ওযূর ন্যায়।অধ্যায়-২৮/ক: সুলায়মান-এর বিপরীত বর্ণনা
