৪৪/১৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩৮০ - কুরবানী
দুই বছর ও এক বছরের পশুর কুরবানী
সুনানে আন-নাসায়ী : ৪৩৮০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩৮০
أَخْبَرَنَا يَحْيَى بْنُ دُرُسْتَ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْمَاعِيلَ وَهُوَ الْقَنَّادُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنِي بَعْجَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسَّمَ بَيْنَ أَصْحَابِهِ ضَحَايَا، فَصَارَتْ لِي جَذَعَةٌ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، صَارَتْ لِي جَذَعَةٌ، فَقَالَ: «ضَحِّ بِهَا»
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের মাঝে কুরবানীর পশু ভাগ বণ্টন করলেন। আমার ভাগে একটি এক বছরের ছাগল পড়ল। আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ) আমার ভাগে একটি এক বছরের ছাগল পড়েছে। তিনি (ﷺ) বললেন: তুমি তা কুরবানী কর।'
