৪৪/১৩. অধ্যায়ঃ
দুই বছর ও এক বছরের পশুর কুরবানী
সুনানে নাসাঈ : ৪৩৮১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৮১
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ بَعْجَةَ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَصْحَابِهِ أَضَاحِيَّ، فَأَصَابَنِي جَذَعَةٌ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَصَابَتْنِي جَذَعَةٌ، فَقَالَ: «ضَحِّ بِهَا»...[حكم الألباني] سكت عنه الشيخ
উকবা ইব্ন আমির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের মাঝে কুরবানির পশু ভাগ বণ্টন করলেন। আমার অংশে একটি এক বছর বয়সী পশু পড়ল। আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমার ভাগে একটি এক বছরের ছাগল পড়েছে। তিনি বললেন: তুমি তা কুরবানি কর।
