৪৪/১৭. অধ্যায়ঃ
ইমামের পূর্বে কুরবানীর পশু যাবাহ করা
সুনানে নাসাঈ : ৪৩৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৯৪
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ ابْنِ أَبِي زَائِدَةَ قَالَ: أَنْبَأَنَا أَبِي، عَنْ فِرَاسٍ، عَنْ عَامِرٍ، عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، ح وَأَنْبَأَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ الْبَرَاءِ، فَذَكَرَ أَحَدُهُمَا، مَا لَمْ يَذْكُرِ الْآخَرُ قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَضْحَى، فَقَالَ: «مَنْ وَجَّهَ قِبْلَتَنَا، وَصَلَّى صَلَاتَنَا، وَنَسَكَ نُسُكَنَا فَلَا يَذْبَحْ حَتَّى يُصَلِّيَ»، فَقَامَ خَالِي فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي عَجَّلْتُ نُسُكِي لِأُطْعِمَ أَهْلِي، وَأَهْلَ دَارِي أَوْ أَهْلِي وَجِيرَانِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعِدْ ذِبْحًا آخَرَ»، قَالَ: فَإِنَّ عِنْدِي عَنَاقَ لَبَنٍ هِيَ أَحَبُّ إِلَيَّ مِنْ شَاتَيْ لَحْمٍ، قَالَ: «اذْبَحْهَا، فَإِنَّهَا خَيْرُ نَسِيكَتَيْكَ، وَلَا تَقْضِي جَذَعَةٌ عَنْ أَحَدٍ بَعْدَكَ»
বারা (রাঃ) হতে বর্ণিতঃ
কুরবানীর দিন রসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে বললেন: যে ব্যক্তি আমাদের কিবলার দিকে মুখ করে আমাদের সালাতের মতো সালাত আদায় করে এবং আমাদের হজ্জের আরকানসমূহ পূর্ণ করে; সে যেন কুরবানী না করে যতক্ষণ না ঈদের সালাত আদায় না করে। তখন আমার মামা দাঁড়িয়ে বললেন : হে আল্লাহর রাসূল (ﷺ), আমি তো সালাতের পূর্বেই কুরবানী করেছি আমার পরিবারের ও বাড়ির লোকদের; অথবা তিনি বলেছেন, আমার পরিবারের লোক ও প্রতিবেশীদেরকে খাওয়ানোর জন্য। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: অন্য একটি পশু যবেহ কর। তিনি বললেন: আমার নিকট একটি দুধের ছাগলছানা রয়েছে, যা আমার নিকট দু'টি ছাগলের গোশতের চেয়ে অধিক পছন্দনীয়। তিনি বললেন: তুমি তা যবেহ কর, কেননা এটা তোমার দুই কুরবানীর মধ্যে উত্তম। তোমার পর আর কারো জন্য ছয় মাসের চেয়েও কম বয়সী ছাগলছানা বৈধ হবে না।
