৪৪/১৭. অধ্যায়ঃ
ইমামের পূর্বে কুরবানীর পশু যাবাহ করা
সুনানে নাসাঈ : ৪৩৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৯৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ بَعْدَ الصَّلَاةِ، ثُمَّ قَالَ: «مَنْ صَلَّى صَلَاتَنَا، وَنَسَكَ نُسُكَنَا، فَقَدْ أَصَابَ النُّسُكَ، وَمَنْ نَسَكَ قَبْلَ الصَّلَاةِ، فَتِلْكَ شَاةُ لَحْمٍ»، فَقَالَ أَبُو بُرْدَةَ: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ لَقَدْ نَسَكْتُ قَبْلَ أَنْ أَخْرُجَ إِلَى الصَّلَاةِ، وَعَرَفْتُ أَنَّ الْيَوْمَ يَوْمُ أَكْلٍ وَشُرْبٍ، فَتَعَجَّلْتُ فَأَكَلْتُ، وَأَطْعَمْتُ أَهْلِي وَجِيرَانِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ شَاةُ لَحْمٍ»، قَالَ: فَإِنَّ عِنْدِي عَنَاقًا جَذَعَةً خَيْرٌ مِنْ شَاتَيْ لَحْمٍ، فَهَلْ تُجْزِئُ عَنِّي؟ قَالَ: «نَعَمْ، وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ»
বারা ইব্ন আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) কুরবানীর দিন সালাতের পর আমাদেরকে খুৎবা প্রদানকালে বললেন: যে ব্যক্তি আমাদের সালাতের মতো সালাত আদায় করে এবং আমাদের মতো কুরবানী করে, তার কুরবানী যথাযথ হবে। আর যে ব্যক্তি সালাতের পূর্বেই কুরবানী করবে, তা তার জন্য সাধারণ ছাগলের গোশত বলে গণ্য হবে।তখন আবু বুরদা (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! আল্লাহর শপথ, আমি তো সালাতের জন্য বের হবার আগেই কুরবানী করেছি। আমি ধারণা করেছি, এই দিন খাওয়া-দাওয়ার দিন। অতএব আমি তাড়াতাড়ি করে করলাম এবং আমিও খেলাম, পরিবার-পরিজন এবং প্রতিবেশীকেও খাওয়ালাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এটা খাওয়ার জন্য বকরির গোশত হয়েছে মাত্র।তিনি বললেন: আমার নিকট অল্প বয়সের বকরির বাচ্চা রয়েছে যা এই বকরি অপেক্ষা ভালো। তা কি আমার পক্ষ থেকে যথেষ্ট হবে? তিনি বললেন: হ্যাঁ! তোমার পরে আর কারো জন্য তা জায়িয হবে না।
