৪৪/১৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩৯৬ - কুরবানী
ইমামের পূর্বে কুরবানীর পশু যাবাহ করা
সুনানে আন-নাসায়ী : ৪৩৯৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩৯৬
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ: «مَنْ كَانَ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَلْيُعِدْ» فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا يَوْمٌ يُشْتَهَى فِيهِ اللَّحْمُ، فَذَكَرَ هَنَةً مِنْ جِيرَانِهِ، كَأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَّقَهُ، قَالَ: عِنْدِي جَذَعَةٌ هِيَ أَحَبُّ إِلَيَّ مِنْ شَاتَيْ لَحْمٍ، فَرَخَّصَ لَهُ، فَلَا أَدْرِي أَبَلَغَتْ رُخْصَتُهُ مَنْ سِوَاهُ أَمْ لَا، ثُمَّ انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ فَذَبَحَهُمَا
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কুরবানীর দিন বললেন: যে ব্যক্তি সালাত আদায়ের আগেই যাবাহ করেছে সে যেন আবার যাবাহ করে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ) এই দিনটি এমন যে, এ দিন গোশত খাওয়ার ইচ্ছা খুব বেশি থাকে। তিনি তার প্রতিবেশীর প্রয়োজনের কথাও বর্ণনা করল, যেন রাসূলুল্লাহ (ﷺ) তার সমর্থন করেন। তিনি বললেন: আমার নিকট অল্প বয়স্ক একটি বকরি আছে। যা দু'টি বকরির গোশত হতে আমার নিকট বেশি পছন্দনীয়। তখন তিনি তাকে তা যবহে করার অনুমতি দিলেন। আমি জানি না তাঁর এই অনুমতি প্রদান সে ছাড়া অন্য কারো জন্য প্রযোজ্য হবে কিনা? এরপর তিনি দু'টি বকরির কাছে গিয়ে তা যাবাহ করলেন।
