৪৪/১৭. অধ্যায়ঃ
ইমামের পূর্বে কুরবানীর পশু যাবাহ করা
সুনানে নাসাঈ : ৪৩৯৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৯৭
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَحْيَى، ح وَأَنْبَأَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ نِيَارٍ أَنَّهُ ذَبَحَ قَبْلَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ، قَالَ: عِنْدِي عَنَاقُ جَذَعَةٍ هِيَ أَحَبُّ إِلَيَّ مِنْ مُسِنَّتَيْنِ، قَالَ: «اذْبَحْهَا»، فِي حَدِيثِ عُبَيْدِ اللَّهِ فَقَالَ: إِنِّي لَا أَجِدُ إِلَّا جَذَعَةً، فَأَمَرَهُ أَنْ يَذْبَحَ
আবূ বুরদা ইবন নিয়ার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-এর পূর্বে যবেহ করলে নবী (ﷺ) তাকে পুনরায় যবেহ করতে আদেশ দিলেন। তিনি বললেন: আমার নিকট অল্প বয়সের ছাগল ছানা আছে, যা আমার নিকট পূর্ণবয়স্ক বকরির চেয়ে উত্তম। তিনি (ﷺ) বললেন: তা-ই যবেহ কর।আর ‘উবাইদুল্লাহর’ হাদীসে রয়েছে, তিনি বললেন: আমি অপ্রাপ্তবয়স্ক বকরি ছাড়া আর কিছু পাচ্ছি না। তিনি (ﷺ) তাঁকে তা-ই যবেহ করতে নির্দেশ দিলেন।
