৪৪/২১. অধ্যায়ঃ
দাঁত দ্বারা যাবাহ করা
সুনানে নাসাঈ : ৪৪০৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪০৪
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَلْقَى الْعَدُوَّ غَدًا، وَلَيْسَ مَعَنَا مُدًى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنْهَرَ الدَّمَ، وَذُكِرَ اسْمُ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَكُلُوا مَا لَمْ يَكُنْ سِنًّا أَوْ ظُفُرًا، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ، أَمَّا السِّنُّ فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ»
রাফে’ ইব্ন খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম : হে আল্লাহর রসূল (ﷺ) আমরা আগামীকাল শত্রুর সম্মুখীন হবো। আমাদের সাথে ছুরি নেই।এ কথা শুনে রসূলুল্লাহ (ﷺ) বললেন : যা রক্ত বের করে দেয় এবং যার উপর মহান ও মহীয়ান আল্লাহ তা'আলার নাম নেয়া হয়, তা তোমরা খাবে, আর দাঁত এবং নখ ছাড়া যা দ্বারা যবেহ করা হয় তাও খাও। এ ব্যাপারে আমি বলছি যে, দাঁত তো এক প্রকার হাড় আর নখ হলো হাবশীদের ছুরি।
