৪৪/২২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪০৫ - কুরবানী
ছুরি ধারালো করার আদেশ
সুনানে আন-নাসায়ী : ৪৪০৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪০৫
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ: اثْنَتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذِّبْحَةَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، وَلْيُرِحْ ذَبِيحَتَهُ»
শাদ্দাদ ইবনু আওস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে দু'টি জিনিস মনে রেখেছি। তিনি (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা প্রত্যেক বস্তুর প্রতি সদয় আচরণ করা ফরজ করেছেন। অতএব তোমরা যখন কাউকে হত্যা করবে, তখন ইহসানের সাথে ভালোভাবে হত্যা করবে, আর যখন কোন জন্তু যাবাহ করবে, তখন উত্তম পন্থায় যাবাহ করবে এবং তোমাদের প্রত্যেকে যেন তার ছুরি ধার দিয়ে নেয়। আর যাবাহকৃত পশুকে নিথর হতে দেয়।
