৪৪/৩০. অধ্যায়ঃ
তাকবীর তথা আল্ল-হু আকবার বলা
সুনানে নাসাঈ : ৪৪১৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪১৭
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ قَالَ: حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ، عَنْ الْحَسَنِ يَعْنِي ابْنَ صَالِحٍ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: «لَقَدْ رَأَيْتُهُ - يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَذْبَحُهُمَا بِيَدِهِ وَاضِعًا عَلَى صِفَاحِهِمَا قَدَمَهُ، يُسَمِّي وَيُكَبِّرُ، كَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি তাঁকে অর্থাৎ নাবী (ﷺ) কে সেগুলোকে নিজ হাতে যবেহ করতে দেখেছি এবং সেগুলোর ঘাড়ের উপর তাঁর পা রেখে তিনি ‘বিসমিল্লাহ’ ও ‘আল্লাহু আকবার’ বললেন। আর সেগুলো ছিল শিংওয়ালা দু’টি সাদা-কালো রঙের ভেড়া।
