৪৪/৩১. অধ্যায়ঃ
নিজ হাতে কুরবানীর পশু যাবাহ করা
সুনানে নাসাঈ : ৪৪১৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪১৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ حَدَّثَهُمْ، «أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحَّى بِكَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ يَطَؤُ عَلَى صِفَاحِهِمَا، وَيَذْبَحُهُمَا، وَيُسَمِّي وَيُكَبِّرُ»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস ইবন মালিক (রাঃ) বর্ণনা করেন। আল্লাহর নাবী (ﷺ) শিংওয়ালা দুটি সাদা-কালো বর্ণের ভেড়া কুরবানি করলেন এবং সেগুলোর ঘাড়ের উপর নিজের পা রাখলেন, ঐ সময় তিনি 'বিসমিল্লাহ' ও 'আল্লাহু আকবার' বলেন।
