৪৪/৩৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪২৪ - কুরবানী
তিনদিন পর কুরবানীর গোশত খাওয়া ও জমা করার প্রতি নিষেধাজ্ঞা
সুনানে আন-নাসায়ী : ৪৪২৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪২৪
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ غُنْدَرٍ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى ابْنِ عَوْفٍ قَالَ: شَهِدْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ فِي يَوْمِ عِيدٍ، بَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ، ثُمَّ صَلَّى بِلَا أَذَانٍ وَلَا إِقَامَةٍ، ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَنْهَى أَنْ يُمْسِكَ أَحَدٌ مِنْ نُسُكِهِ شَيْئًا فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ»
ইবনু 'আওফ-এর আযাদকৃত দাস আবূ 'উবায়দ (রহঃ) হতে বর্ণিতঃ
'ঈদের দিন আমি 'আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ)-এর নিকট অবস্থান করছিলাম। তিনি খুত্ববার আগেই সালাত শুরু করলেন। অতঃপর আযান ও ইক্বামাত ছাড়া সালাত আদায় করলেন। পরে তিনি বললেন: আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তিন দিনের বেশি কুরবানীর গোশতের কিছু অংশ জমা করে রাখতে নিষেধ করতে শুনেছি।
