৪৪/৩৬. অধ্যায়ঃ
ঐ বিষয়ে (তথা তিন দিনের বেশি কুরবানীর গোশত খাওয়া ও জমা করার) অনুমতি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪৪২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪২৭
أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ زُغْبَةُ قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ ابْنِ خَبَّابٍ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ خَبَّابٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَدِمَ مِنْ سَفَرٍ، فَقَدَّمَ إِلَيْهِ أَهْلُهُ لَحْمًا مِنْ لُحُومِ الْأَضَاحِيِّ، فَقَالَ: مَا أَنَا بِآكِلِهِ حَتَّى أَسْأَلَ، فَانْطَلَقَ إِلَى أَخِيهِ لِأُمِّهِ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ، وَكَانَ بَدْرِيًّا، فَسَأَلَهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِنَّهُ قَدْ حَدَثَ بَعْدَكَ أَمْرٌ نَقْضًا لِمَا كَانُوا نُهُوا عَنْهُ مِنْ أَكْلِ لُحُومِ الْأَضَاحِيِّ بَعْدَ ثَلَاثَةِ أَيَّامٍ»
ইব্ন খাব্বাব অর্থাৎ আবদুল্লাহ ইব্ন খাব্বাব (রাঃ) হতে বর্ণিতঃ
আবু সাঈদ আল খুদরী (রাঃ) সফর থেকে ফিরলেন। তখন তাঁর পরিবার তাঁর সামনে কুরবানির গোশত পেশ করলে তিনি বললেন, আমি এ বিষয়ে জিজ্ঞেস না করে এটা খাব না। তিনি তাঁর বৈপিত্রেয় ভাই কাতাদাহ ইবনু নু’মান -এর কাছে গেলেন, আর তিনি ছিলেন একজন বদরি সাহাবি। তিনি তাঁর কাছে এ বিষয়ে প্রশ্ন করলেন। তিনি বললেন, আপনার যাওয়ার পর নতুন হুকুম দেয়া হয়েছে, যা তিন দিন পর কুরবানির গোশত খাওয়ার নিষেধাজ্ঞাকে বাতিল করেছে।
