৪৪/৩৬. অধ্যায়ঃ
ঐ বিষয়ে (তথা তিন দিনের বেশি কুরবানীর গোশত খাওয়া ও জমা করার) অনুমতি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪৪২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪২৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنْ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَكْلِ لُحُومِ الضَّحَايَا بَعْدَ ثَلَاثٍ، ثُمَّ قَالَ: «كُلُوا، وَتَزَوَّدُوا، وَادَّخِرُوا»
জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তিন দিনের বেশি কুরবানির গোশত আহার করতে নিষেধ করেছিলেন। পরে তিনি (ﷺ) বলেন: তোমরা খাও, জমা করে রাখ অথবা তা পাথেয় বানিয়ে উপকৃত হও।
