৪৪/৩৬. অধ্যায়ঃ
ঐ বিষয়ে (তথা তিন দিনের বেশি কুরবানীর গোশত খাওয়া ও জমা করার) অনুমতি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪৪৩০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৩০
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، عَنْ الْأَحْوَصِ بْنِ جَوَّابٍ، عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ بَعْدَ ثَلَاثٍ، وَعَنِ النَّبِيذِ إِلَّا فِي سِقَاءٍ، وَعَنْ زِيَارَةِ الْقُبُورِ فَكُلُوا مِنْ لُحُومِ الْأَضَاحِيِّ مَا بَدَا لَكُمْ، وَتَزَوَّدُوا وَادَّخِرُوا، وَمَنْ أَرَادَ زِيَارَةَ الْقُبُورِ، فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ، وَاشْرَبُوا، وَاتَّقُوا كُلَّ مُسْكِرٍ»
বুরায়দা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি তোমাদেরকে তিনদিনের পর কুরবানির গোশত আহার করতে; আর মশক ছাড়া অন্য পাত্রে নাবীয বানাতে এবং কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কুরবানির গোশত আহার করতে পার যত দিন ইচ্ছা ও পাথেয় হিসেবে সফরে তা সঙ্গে নিতে পার এবং তা জমা করেও রাখতে পার।আর যার ইচ্ছা কবর জিয়ারত করার, সে জিয়ারত করতে পারে। কেননা তা পরকালকে স্মরণ করিয়ে দেয়। আর তোমরা যে কোন পাত্রে ইচ্ছা পান করতে পার, কিন্তু প্রত্যেক নেশাজাতীয় বস্তু থেকে বেঁচে থাকবে।
