৪৪/৩৬. অধ্যায়ঃ
ঐ বিষয়ে (তথা তিন দিনের বেশি কুরবানীর গোশত খাওয়া ও জমা করার) অনুমতি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪৪২৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪২৯
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ وَهُوَ النُّفَيْلِيُّ قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، ح وَأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ مَعْدَانَ بْنِ عِيسَى قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ قَالَ: حَدَّثَنَا زُبَيْدُ بْنُ الْحَارِثِ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ ثَلَاثٍ: عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا، وَلْتَزِدْكُمْ زِيَارَتُهَا خَيْرًا، وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ بَعْدَ ثَلَاثٍ فَكُلُوا مِنْهَا، وَأَمْسِكُوا مَا شِئْتُمْ، وَنَهَيْتُكُمْ عَنِ الْأَشْرِبَةِ فِي الْأَوْعِيَةِ فَاشْرَبُوا فِي أَيِّ وِعَاءٍ شِئْتُمْ، وَلَا تَشْرَبُوا مُسْكِرًا، وَلَمْ يَذْكُرْ مُحَمَّدٌ وَأَمْسِكُوا "
বুরায়দা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি তোমাদেরকে তিনটি বিষয় থেকে নিষেধ করেছিলাম। নিষেধ করেছিলাম কবর যিয়ারত করতে, এখন তোমরা তা যিয়ারত কর, এর যিয়ারত তোমাদের জন্য অধিক কল্যাণের কারণ হবে। আর আমি তোমাদেরকে তিন দিনের বেশি কুরবানির গোশত আহার করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা আহার করতে পার এবং যত ইচ্ছা জমা রাখতে পার। আর আমি তোমাদেরকে মদের পাত্রে পান করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা যে কোন পাত্রে ইচ্ছা পান করতে পার। কিন্তু তোমরা কোন নেশাযুক্ত পানীয় পান করবে না। আর রাবী মুহাম্মাদ ‘রেখে দিতে পার’- এ কথাটি উল্লেখ করেননি।
