৪৪/৩৭. অধ্যায়ঃ

কুরবানীর গোশত জমা করে রাখা প্রসঙ্গ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৩২

َخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، عَنْ أَبِيهِ قَالَ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ بَعْدَ ثَلَاثٍ؟ قَالَتْ: «نَعَمْ، أَصَابَ النَّاسَ شِدَّةٌ، فَأَحَبَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُطْعِمَ الْغَنِيُّ الْفَقِيرَ» ثُمَّ قَالَ: لَقَدْ رَأَيْتُ آلَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُونَ الْكُرَاعَ بَعْدَ خَمْسَ عَشْرَةَ، قُلْتُ: مِمَّ ذَاكَ؟ فَضَحِكَتْ، فَقَالَتْ: «مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خُبْزٍ مَأْدُومٍ ثَلَاثَةَ أَيَّامٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ عَزَّ وَجَلَّ»

‘আবিস (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আয়িশা (রাঃ)-এর নিকট গিয়ে বললাম : রসূলুল্লাহ (ﷺ) কি তিন দিনের পর কুরবানির গোশত আহার করতে নিষেধ করেছেন? তিনি বললেন : হ্যাঁ। লোকেদের মধ্যে অনেক অভাব দেখা দিল তখন রসূলুল্লাহ (ﷺ) পছন্দ করলেন যে, ধনী লোকেরা গরিবদেরকে খাওয়াবে।এরপর তিনি বললেন : আমি মুহাম্মাদ (ﷺ) এর পরিবার-পরিজনকে পনের দিন পরেও গরু-ছাগলের পায়ের গোশত আহার করতে দেখেছি। আমি বললাম : তা কেন? তখন তিনি হেসে বললেন : মুহাম্মাদ (ﷺ) এর ইনতিকালের পূর্ব পর্যন্ত তাঁর পরিবার-পরিজন উপর্যুপরি তিন দিন তৃপ্তি সহকারে রুটি আহার করতে পাননি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন