৪৪/৩৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪৩৩ - কুরবানী
কুরবানীর গোশত জমা করে রাখা প্রসঙ্গ
সুনানে আন-নাসায়ী : ৪৪৩৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪৩৩
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، عَنْ أَبِيهِ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ؟ قَالَتْ: «كُنَّا نَخْبَأُ الْكُرَاعَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا ثُمَّ يَأْكُلُهُ»
'আবিস (রহঃ) হতে বর্ণিতঃ
আমি 'আয়িশাহ্ (রাঃ)-কে কুরবানীর গোশতের বিষয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন : এক মাস পর্যন্ত আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য কুরবানীর পশুর পা উঠিয়ে রাখতাম। এরপর তিনি তা আহার করতেন।
