৪৪/৩৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪৩৪ - কুরবানী
কুরবানীর গোশত জমা করে রাখা প্রসঙ্গ
সুনানে আন-নাসায়ী : ৪৪৩৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪৩৪
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ ابْنِ عَوْنٍ، عَنْ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ إِمْسَاكِ الْأُضْحِيَّةِ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ، ثُمَّ قَالَ: «كُلُوا وَأَطْعِمُوا»
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে তিনদিনের বেশি কুরবানীর গোশত জমা রাখতে নিষেধ করেছিলেন, এরপর তিনি বললেন: তোমরা তা খাও এবং লোকেদেরকেও খাওয়াও।
