৪৪/৪১. অধ্যায়ঃ
মুজাস্সামাহ্ নিশানাবাজীর মাধ্যমে হত্যা করা প্রাণীর গোশত খাওয়ার নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৪৪৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৪০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ زُنْبُورٍ الْمَكِّيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ يَزِيدَ وَهُوَ ابْنُ الْهَادِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُنَاسٍ وَهُمْ يَرْمُونَ كَبْشًا بِالنَّبْلِ، فَكَرِهَ ذَلِكَ، وَقَالَ: «لَا تَمْثُلُوا بِالْبَهَائِمِ»
আবদুল্লাহ ইব্ন জা’ফর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কিছু লোকের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন যে, তারা একটি ভেড়াকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে। এটা তিনি (ﷺ) অপছন্দ করলেন এবং বললেন: তোমরা জীব-জন্তুদের নিশানা বানাবে না।
