৪৪/৪২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪৪৫ - কুরবানী
যে ব্যক্তি অকারণে চড়ুই হত্যা করে
সুনানে আন-নাসায়ী : ৪৪৪৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪৪৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ صُهَيْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو يَرْفَعُهُ قَالَ: «مَنْ قَتَلَ عُصْفُورًا فَمَا فَوْقَهَا بِغَيْرِ حَقِّهَا، سَأَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهَا يَوْمَ الْقِيَامَةِ»، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا حَقُّهَا؟ قَالَ: «حَقُّهَا أَنْ تَذْبَحَهَا فَتَأْكُلَهَا، وَلَا تَقْطَعْ رَأْسَهَا فَيُرْمَى بِهَا»
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
[রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন] যে ব্যক্তি চড়ুই বা তার চেয়ে বড় কোন প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করে, তাকে কিয়ামতের দিন তাকে আল্লাহ তা'আলা সে সম্পর্কে জিজ্ঞেস করবেন। তখন প্রশ্ন করা হলো: হে আল্লাহর রাসূল (ﷺ)! তার হক কী? তিনি (ﷺ) বললেন: তার হক হলো তাকে যবেহ করে খাওয়া এবং তার মাথা কেটে ফেলে না দেয়া।
