৪৪/৪২. অধ্যায়ঃ
যে ব্যক্তি অকারণে চড়ুই হত্যা করে
সুনানে নাসাঈ : ৪৪৪৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৪৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ الْمِصِّيصِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ عَبْدُ الْوَاحِدِ بْنُ وَاصِلٍ، عَنْ خَلَفٍ يَعْنِي ابْنَ مِهْرَانَ قَالَ: حَدَّثَنَا عَامِرٌ الْأَحْوَلُ، عَنْ صَالِحِ بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ قَالَ: سَمِعْتُ الشَّرِيدَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنْ قَتَلَ عُصْفُورًا عَبَثًا عَجَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ: يَا رَبِّ، إِنَّ فُلَانًا قَتَلَنِي عَبَثًا، وَلَمْ يَقْتُلْنِي لِمَنْفَعَةٍ "
আমর ইব্ন শারীদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি শারীদ (রাঃ)-কে বলতে শুনেছি, [তিনি বলেন] আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি:যে ব্যক্তি কোন চড়ুইকে অন্যায়ভাবে হত্যা করল, তা কেয়ামতের দিন আল্লাহর কাছে চিৎকার করে ফরিয়াদ করবে: হে আমার প্রতিপালক! অমুক ব্যক্তি আমাকে বিনা কারণে হত্যা করেছিল, সে কোন লাভের জন্য আমাকে হত্যা করেনি।
